মাছ, ফল এবং অন্যান্য খাবারে ফরমালিনের ব্যাপক ব্যবহার জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। সাধারাণত যে কেমিক্যাল মৃতদেহ পচনরোধে ব্যবহার হতো, এখন তা খাদ্য তাজা, আকর্ষণীয় ও সংরক্ষণে ব্যবহার হচ্ছে। চিংড়ি মাছের খোসা থেকে কাইটোসান নামক একটি উপাদান আহরণ করা হচ্ছে, যেটা দিয়ে খাদ্য সংরক্ষণে প্রাকৃতিক প্রিজারভেটিভ বানানো সম্ভব। সেটা বিষাক্ত ফরমালিনের পরিবর্তে খাদ্য সংরক্ষণের নিরাপদ ব্যবস্থায় পরিণত হবে।